বলিউড

প্রযোজকের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন সাই পল্লবী

Sai Pallavi : প্রযোজকের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন সাই পল্লবী - West Bengal News 24

দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও একদম বেছে বেছে কাজ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। এবার মোটা অঙ্কের পারিশ্রমিকের অফার ফিরিয়ে দিলেন তিনি।

জানা যায়, কয়েকদিন আগে প্রখ্যাত একজন প্রযোজক নতুন একটি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য সাই পল্লবীকে প্রস্তাব পাঠান। এ কাজের জন্য নায়িকাকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক অফার করা হয়। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় লোভনীয় সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

এর আগেও বিভিন্ন প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব পেয়েছেন সাই পল্লবী। মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে চাইলেও তিনি সেসব কাজ ফিরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ হাতে রয়েছে এই অভিনেত্রীর।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য