
বিশাল অঙ্কের আর্তজিক জরিমান সম্মুখীন হল এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘনের জেরে তাদের ১০ কোটি টাকা জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অবশ্য গ্রাহকদের সঙ্গে কোনও লেনদেনের ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি বলে জানিয়েছে আরবিআই।
আরবিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এইচডিএফসি ব্যাঙ্কিং নিয়ম পালন করছে কিনা তা খতিয়ে দেখতে একটি নথি নিয়ে সমীক্ষা করা হয়। তাতেই কিছু বিশেষ নিয়ম না মানার অভিযোগ উঠেছে বেসরকারি ব্যাঙ্কটির বিরুদ্ধে।
এই বিষয়ে প্রথমে শোকজের চিঠি পাঠানো হয়েছিল এইচডিএফসিকে। তারা যে কারণ দেখিয়ে তা সন্তুষ্ট হয়নি আরবিআই। এরপর শুনানির সময় আরও নথিপত্র পরীক্ষা করে দেখা হয়। শেষ পর্যন্ত ব্যাঙ্কিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলে হয় এবং শাস্তিস্বরূপ জরিমানা করা হয়েছে ১০ কোটি টাকা।
সূত্র : আজকাল



