বলিউড

অস্ট্রেলিয়ায় বিয়ে সারলেন অভিনেত্রী ইভলিন শর্মা

অস্ট্রেলিয়ায় বিয়ে সারলেন অভিনেত্রী ইভলিন শর্মা - West Bengal News 24

অভিনেত্রী ইভলিন শর্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনেক দিনের প্রেমিক তুষাণ ভিন্দির সঙ্গে। তুষাণ পেশায় ডেন্টাল সার্জেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন। সোমবার তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন ইভলিন।

সাদা রঙয়ের বিয়ের গাউনে দেখা গেল অভিনেত্রীকে। তুষাণ পরে ছিলেন ফর্মাল স্যুট। গত ১৫ মে অষ্ট্রেলিয়ার ব্রিসবানেতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। যেখানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

 

View this post on Instagram

 

A post shared by Evelyn Sharma (@evelyn_sharma)

জার্মান মডেল ইভলিন শর্মাকে দেখা গিয়েছে ইয়ারিয়ান ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র মতো ছবিতে। শাহো- ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিষেক হয় অভিনেত্রীর।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে।

সুত্র : ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button