বীরভূম

বিজেপি করে ভুল করেছি, আশ্রয় দিন, তৃণমূল কার্যালয়ের সামনে ধর্নায় বিজেপি কর্মরা

বিজেপি করে ভুল করেছি, আশ্রয় দিন, তৃণমূল কার্যালয়ের সামনে ধর্নায় বিজেপি কর্মরা - West Bengal News 24

কয়েকদিন আগে বীরভূমেই একেবারে সাত সকালে মাইক নিয়ে বেরিয়ে পড়েছিলেন বিজেপি কর্মীরা। উদ্দেশ্য় ছিল একটাই, তৃণমূলে ফিরতে চাওয়া। মাইক বাজিয়ে ক্ষমা চেয়েছিলেন তাঁরা। এবার তার থেকেও একধাপ এগিয়ে গেলেন বোলপুর বিধানসভার ইলামবাজারের বিজেপি কর্মীরা। ভোটের আগে তাঁদের অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ভিড়ে গিয়েছিলেন। এবার তাদের একাংশ দলে ফেরার জন্য একেবারে মরিয়া হয়ে গিয়েছেন।

তৃণমূলের স্থানীয় কার্যালয়ের সামনে ধরনায় বসে পড়েন তাঁরা। কোনও পোস্টারে লেখা রয়েছে, বিজেপি করে ভুল করে ফেলেছি। কোথাও লেখা হয়েছে, এবার ছত্রছায়ায় ফিরিয়ে নিন। সোমবার একেবারে লাইন দিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বসে পড়েন বিজেপি কর্মীরা। তাঁদের একটাই দাবি, একবার শুধু ফিরিয়ে নিন।

এদিকে বিজেপি কর্মীদের এই ধরনার জেরে কার্যত অস্বস্তিতে পড়ে যান তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলে ফিরতে চেয়ে একেবারে নাছোড়বান্দা বিজেপি কর্মীরা। শেষ পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই ধরনাকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এভাবে তাঁদের তৃণমূলে যোগাদান করানো হয়। এর জেরে কিছুটা হলেও স্বস্তি পান তাঁরা।

সদ্য তৃণমূলে যোগদানকারীদের দাবি, বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসার পরেও দল পাশে দাঁড়ায়নি।পাশাপাশি বিজেপি করে ভুল হয়ে গিয়েছে এটা বুঝতে পারছি। সেকারণেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। তবে এব্যাপারে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরেই তাঁরা শাসকদলে যেতে বাধ্য হয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য