ঝাড়গ্রাম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত যুবক

স্বপ্নীল মজুমদার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত যুবক - West Bengal News 24

ঝাড়গ্রাম: নাবালিকাকে দীঘায় নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে বছর একুশের এক তরুণকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলার শাঁকরাইল থানার পুলিশ।

ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত মহাবীর গিরিকে শনিবার রাতে শাঁকরাইল থানার লাউদহ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ওই গ্রামেই মহাবীরের বাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রগড়া গ্রামের এক স্কুলপড়ুয়া ১৬ বছরের কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মহাবীরের। মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফুঁসলিয়ে দীঘায় একটি হোটেলে নিয়ে গিয়ে তিনদিন ধরে সহবাস করে মহাবীর।

তারপর মেয়েটিকে নিয়ে এলাকায় ফিরে আসে। মেয়েটির বয়স ১৮ বছর হলে তখন বিয়ে দিতে সম্মত হন তাঁর বাবা। কিন্তু মহাবীরের বাড়ির লোকজন জানিয়ে দেন, ওই কিশোরীর সঙ্গে তাঁরা ছেলের বিয়ে দেবেন না। এরপরই শাঁকরাইল থানায় মহাবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা।

এরপরই মহাবীরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ হয়।

কিশোরীটি করোনা আক্রান্ত হওয়ার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নথিভুক্ত করানো যায়নি।

পুলিশ জানিয়েছে, কিশোরীটি করোনামুক্ত হলে তার গোপন জবানবন্দি নথিভুক্ত করানো হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য