ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলা তৃণমূলে রদবদল, নতুন জেলা সভাপতি দেবনাথ হাঁসদা

স্বপ্নীল মজুমদার

Debnath Hansda : ঝাড়গ্রাম জেলা তৃণমূলে রদবদল, নতুন জেলা সভাপতি দেবনাথ হাঁসদা - West Bengal News 24

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা তৃণমূলের নতুন সভাপতি হলেন আদিবাসী সম্প্রদায়ের তরুণ মুখ দেবনাথ হাঁসদা। এবারই তিনি আদিবাসী সংরক্ষিত বিনুপর বিধানসভার বিধায়ক হয়েছেন। জামবনি ব্লকের শাবলমারা গ্রামের বাসিন্দা দেবনাথ এর আগে রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন। জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে বিনপুরের তিনবারের বিধায়ক দুলাল মুর্মুকে সরিয়ে দেওয়া হল।

তবে দ্বিতীয় বারের জন্য জেলা তৃণমূলের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বিরবাহা সরেন টুডু। লোকসভা ভোটের পরে জেলা সভাপতির দায়িত্ব পান বিরবাহা। তবে গত বছর বিরবাহাকে সরিয়ে দুলাল মুর্মুকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বিরবাহাকে গত বছর জেলা চেয়ারম্যান করা হয়েছিল। ওই পদেই পুররায় তাঁকে মনোনীত করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : ইতিহাসে প্রথমবার দূর্গাপুজোয় চার নারী পুরোহিত

যুব তৃণমূলের সভাপতি পদ থেকে শান্তনু ঘোষকে সরিয়ে নতুন জেলা যুব সভাপতি করা হয়েছে সুরজিৎ হাঁসদকে। ঝাড়গ্রামের প্রাক্তন বিধায়ক, মন্ত্রী ও বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার ছেলে সুরজিৎ বিধানসভা ভোটের আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। মহিলা তৃণমূলের নতুন জেলা সভানেত্রী হয়েছেন নিয়তি মাহাতো।

লালগড়ের আমলিয়া গ্রামের বাসিন্দা নিয়তি হলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর স্ত্রী। এনআইএ মামলায় ছত্রধর এখন জেলবন্দি। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নতুন জেলা সভাপতি হয়েছেন মহাশিস মাহাতো। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশিস অত্যন্ত দক্ষ সংগঠক। আগে তিনি সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর জেলা সম্পাদক ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগ দেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button