
দুর্গাপুজোর দশমীর দিন রাজ্যের অধিকাংশ জায়গায় প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। বিজয় দশমী পরেও প্রতিমা রয়েছে শহরের একাধিক মণ্ডপে। তাদের নিয়েই আজ শনিবার কলকাতার রেড রোডে কার্নিভালের আয়োজন করা হয়েছে। এদিকে দাপট না দেখালেও দুর্গাপুজোর প্রতিদিনই হাজির থেকেছে বৃষ্টি। আজও কি কার্নিভালে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি ? আশঙ্কার সঙ্গে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বিশেষ করে পুজো কমিটিগুলির।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন চারদিন পরিস্থিতি একই থাকতে পারে।
লক্ষীপুজোতেও বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টি বেশি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া ও পুরুলিয়ায়। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন :: ১৮ কোটির ফিক্সড ডিপোজিট, ৫৩টি দলিল, সিবিআই-এর চার্জশিটে অনুব্রতর সম্পত্তি
দুর্গাপুজার আগে থেকেই বৃষ্টি শুরু হওয়ায় মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের। এবার লক্ষ্মীপুজোতেও কি বাজার পণ্ড করতে পারে এই ওষুধ বৃষ্টি ? সেই আশঙ্কাই করছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। শুক্রবার কলকাতা ও তার প্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।



