রাজ্য

দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা - West Bengal News 24

দক্ষিণবঙ্গে (South Bengal) মার্চের প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তার আগে দক্ষিণবঙ্গের উপকূল ও পুবের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়া, কোথাও দখিনা বাতাস। পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিমের বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার (Temparature) খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার উপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা।

এর ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও রাতে ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতে ও সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা (Temparature) স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

আরও পড়ুন ::

Back to top button