বর্ধমান

একইদিনে দুবার অস্ত্রপ্রচার, মৃত্যু রোগীর

একইদিনে দুবার অস্ত্রপ্রচার, মৃত্যু রোগীর - West Bengal News 24

একই দিনে দু’বার অস্ত্রোপচার করা হল এক রোগীর। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী। নদিয়ার কল্যাণীর একটি বেসরকারি চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের এমনই গাফিলতির অভিযোগ উঠেছে।

রোগীর পরিবারের দাবি, চিকিৎসক নেশাগ্রস্ত ছিলেন। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিশাল বাহিনী চলে আসে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত ২৭ মার্চ গল ব্লাডারের সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন চাঁদুড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মনসাপোতা গ্রামের মিঠুচন্দ্র শিল ।

মঙ্গলবার সারাদিন খালি পেটে ছিলেন রোগী। এরপর বিকাল চারটের সময় অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হয়ে যায়। রোগীকে বেডে দেওয়া হয়। অভিযোগ, পরে আবার পরিবারকে না জানিয়ে অপারেশন টেবিলে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয়। রাত সাড়ে নটা নাগাদ মারা যান ওই ব্যক্তি।

শিমুরালি রেল গেটে তাঁর একটি সেলুন আছে। তিনি মারা যাওয়ায় স্ত্রী লাবণ্য শিল ১১ বছরের ছেলে ও ৭ বছরের মেয়েকে নিয়ে বিপাকে পড়ে গেলেন। কল্যানী থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button