ঝাড়গ্রাম

আমলাশোলের শবর ও মুণ্ডা শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন দেবনাথ হাঁসদা

আমলাশোলের শবর ও মুণ্ডা শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন দেবনাথ হাঁসদা - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ক্রিকেট ব্যাট, বল, উইকেট, স্ট্যাম্প পেয়ে আহ্লাদে আত্মহারা লক্ষ্মীকান্ত শবর, অজয় শবর, প্রহ্লাদ মুন্ডা, চিত্ত মুন্ডারা। বেলপাহাড়ির আমলাশোল গ্রামের শবর ও মুন্ডা সম্প্রদায়ের একদল খুদের হাতে মঙ্গলবার ক্রিকেট খেলার সরঞ্জাম তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা।

বাম আমলের ‘অনাহারে মৃত্যুর গ্রাম’ আমলাশোল এখন অনেক পাল্টেছে। মুন্ডা ও শবর সম্প্রদায় অধ্যুষিত গ্রামে গত ১৭ মে ‘কল্পতরু’ কর্মসূচি করতে গিয়েছিলেন দেবনাথ। সেদিন তাঁকে কাছে পেয়ে গ্রামের একদল খুদে ক্রিকেট ব্যাট ও বলের আবদার করেছিল। সেই আবদার মেটাতেই এদিন আবার পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম আমলাশোলে পৌঁছে যান দেবনাথ। নিজের উদ্যোগে দেবনাথ ওই খুদেদের হাতে তুলে দেন ব্যাট-বল-উইকেটসহ ক্রিকেট খেলার সরঞ্জাম।

এদিন দেবনাথের সঙ্গে ছিলেন রাজীব মাহাতো, সুমিত রায়, মানু দাস, বিপ্রতীম দাস প্রমুখ। দেবনাথ বলেন, ‘‘আমলাশোলের ছোট্ট বন্ধুদের মুখে হাসি ফোটাতে পেরে আমারও খুব ভাল লেগেছে। সময় পেলেই ওদের কাছে আসব কথা দিয়ে এসেছি।’’ অনাহারের গ্রাম আমলাশোলে এখন রাস্তা হয়েছে। হয়েছে পানীয় জলের প্রকল্প। শবরদের বাড়ি হয়েছে। ক্ষুদ্র সেচের ব্যবস্থাও হয়েছে। প্রত্যন্ত এলাকার গ্রামটি বছর পনেরো আগেও ছিল দুর্গম। যাতায়াতের রাস্তাঘাট ছিল না। কেউ শবরদের খোঁজ রাখত না। ২০০৪ সালের গোড়ায় এই গ্রামের চার শবর সহ ৫ গ্রামবাসীর অনাহারে মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছিল দেশজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে আমলাশোলের চেহারা চরিত্র বদলে গিয়েছে। আদর্শ গ্রাম হিসেবে আমলাশোলকে গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button