টলিউড

বিয়ের পর আশীর্বাদ তো চাই ! মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিতে স্বামীকে নিয়ে কালীঘাটের বাড়িতে টলি অভিনেত্রী মিষ্টি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিয়ের পর আশীর্বাদ তো চাই ! মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিতে স্বামীকে নিয়ে কালীঘাটের বাড়িতে টলি অভিনেত্রী মিষ্টি - West Bengal News 24

সদ্য সেরেছেন বিয়ে। ১৪ বছরের প্রেমের পর প্রেমিক রেমো দাসের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন টলি (Tollywood) অভিনেত্রী মিষ্টি সিং (Misti Singh)। তবে এবার একেবারে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিতে কালীঘাটের বাড়ীতে পৌঁছে গেলেন মিষ্টি ও তার স্বামী।

প্রসঙ্গত , ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। এবার দেখা গেল এক অন্য ছবি। খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতেই হাজির হলেন নবদম্পতি মিষ্টি সিং (Misti Singh) ও তাঁর স্বামী রেমো। হাসিহাসি মুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে রেমো লিখেছেন, “যখনই দেখা হয় ঠিক তখনই যে পরিমাণ ভালবাসা উনি দেন, সে জন্য অনেক অনেক ধন্যবাদ।” হ্যাশট্যাগ দিয়ে জানিয়েছেন আশীর্বাদ নিতেই হাজির হয়েছিলেন নবদম্পতি।

যেদিন দম্পতির বিয়ে হয় সেদিন কলকাতা শহরের আকাশের মুখ ছিল ভার। এখানে সেখানে বৃষ্টিও হয়েছিল জোরকদমে। বৃষ্টিকে উপেক্ষা করেই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কী উপহার দিয়েছিলেন নব দম্পতিকে ? মিষ্টি (Misti Singh) জানিয়েছিলেন, একটি হার উপহার দিয়েছিলেন মমতা। তবে উপহার যাই হোক না কেন, ‘দিদি’ যে এসেছেন, তাতেই খুশি তিনি।

প্রসঙ্গত, ছোট পর্দা থেকেই কেরিয়ার শুরু তাঁর। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে। তবে ইন্ডাস্ট্রি তাঁকে আজও চেনেন ‘ভাদু’ হিসেবেই। তাঁর ঢলঢলে মুখ, ডাগর চোখের মোহে বুঁদ কিন্তু অনেকেই। যদিও মিষ্টি মন দিয়েছে রেমোকেই, সেই কত বছর আগে। আগামী দিনগুলোতে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁর। তাঁরা ভাল থাকুন, এমনটাই চান তাঁর কাছের বন্ধুরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য