বলিউড

গর্ভে দ্বিতীয় সন্তান এলেও শেষরক্ষা হয়নি, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী অভিনেত্রী রাণী মুখার্জী

Rani Mukerji : গর্ভে দ্বিতীয় সন্তান এলেও শেষরক্ষা হয়নি, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী অভিনেত্রী রাণী মুখার্জী - West Bengal News 24
Rani Mukerji

তিনি এক সন্তানের মা। তিনি রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। একটি মেয়েকে নিয়েই বেজায় ব্যস্ত তিনি। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কারও জানা ছিল না যে কিন্তু দ্বিতীয় সন্তান গর্ভেও এলেও শেষরক্ষা হয়নি। মাত্র পাঁচ মাসেই সন্তান হারান তিনি। গর্ভপাতের কথা ভয়ে কাউকে জানাননি রানি মুখোপাধ্যায়। কিন্তু কেন এই ভয় ?

রানি মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি তখন মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি ছবির সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেও তিনি এক সত্য ঘটনা অবলম্বনে সন্তান হারানো মায়ের ভূমিকাতে অভিনয় করছিলেন। কিন্তু সেই সময় সত্যি রানি বাস্তাব জীবনেও সন্তান হারা খবর ছড়ালে হয়তো অনেকেই মনে করতেন এটা পাবলিসিটি স্টান্ট।

সেই ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। টানা দুই বছর কাউকে কিছুই জানতে দেননি। যন্ত্রণা বুকে নিয়ে ছবির কাজ শেষ করেন রানি মুখোপাধ্যায়। এমনকি ছবির প্রচারেও শরীরের ধকল কিংবা চোখের জলকে সামনে আসতে দেননি বলি অভিনেত্রী।

প্রসঙ্গত, নিজের সেই সময়ের কঠিন লড়াইরে কথা অবশেষে সামনে আনলেন রানি মুখোপাধ্যায়। বর্তমানে রানি মুখোপাধ্যায় একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। ঝুলিতে রয়েছে ওয়েব সিরিজের অফারও।

আরও পড়ুন ::

Back to top button