বিচিত্রতা

তিন স্ত্রী থাকার পরও একা লাগত বৃদ্ধের তাই ১১০ বছরে চতুর্থ বিয়ে

তিন স্ত্রী থাকার পরও একা লাগত বৃদ্ধের তাই ১১০ বছরে চতুর্থ বিয়ে - West Bengal News 24

একাকীত্ব ঘুচাতে ১১০ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন আব্দুল হুনান নামের এক বৃদ্ধ। ৫৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছেন ১২ সন্তানের এই পিতা। ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার।

আব্দুলের বড় ছেলের বয়স ৭০ বছর। এছাড়া আরও পাঁচ ছেলে, ছয় মেয়ে এবং ডজনের উপর নাতি-নাতনি রয়েছে তার। সব মিলিয়ে তার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮৪ জন।

জানা গেছে, তিনজন স্ত্রী থাকার পরও একা লাগত আব্দুলের। তাই সমাজের চোখরাঙানি উপেক্ষা করে মনের কথা শুনেই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার বিয়েতে পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন।

তার নাতি-নাতনীদের মধ্যে একজন সেই বিয়ের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা ভাইরাল হতে দেরি হয়নি। ভিডিও দেখে গণমাধ্যমকর্মীরা আব্দুলের সঙ্গে যোগাযোগ করেন। চতুর্থ বিয়ের কারণ জানতে চান।

বৃদ্ধ আব্দুল তাদের বলেন, সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড় একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বৌ আনলে আমার একাকীত্বও কাটবে, আর বাড়িও ভরা থাকবে। ভালোবাসার তো কোনও বয়স হয় না, বয়স কেবল সংখ্যামাত্র।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য