
২০২২ সালের ২ মে। স্থান, বহরমপুরের গোরাবাজার এলাকার গার্লস হস্টেলের সামনের রাস্তা। সিসি ক্যামেরায় ধরা পড়েছিল সেই ভয়াবহ দৃশ্য। সুশান্ত চৌধুরী নামে এক যুবক ঝাঁপিয়ে পড়েছিল সুতপা চৌধুরী নামে এক কলেজ ছাত্রীর উপর। প্রেমে ধোঁকা খেয়েই তিনি খুন করেছিলেন ওই ছাত্রীকে। তদন্তে এমনটাও উঠে আসে। তবে সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্য।
পরের দিন সমসেরগঞ্জ থেকে ধরা পড়েছিল সুশান্ত। দ্রুত যাতে বিচার হয় সেজন্য ফাস্ট ট্র্যাক করা হয়েছিল। সব মিলিয়ে ৩৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল এই মামলায়। এমনকী সেই সময় ঘটনার প্রত্যক্ষদর্শীরাও নানাভাবে সহায়তা করেছিল তদন্তে।( মেসের দরজার সামনে সুতপার ওপর হামলা চালায় সুশান্ত। নিজস্ব চিত্র)
পুলিশও তদন্ত শেষ করতে সবরকম চেষ্টা করে। বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক সন্তোষ কুমার পাঠক আগেই সুশান্তকে দোষী সাব্যস্ত করেছিলেন। সেদিনই আদালত চত্বরে দাঁড়িয়ে ফুঁসে উঠেছিলেন সুতপার বাবা। বলেছিলেন, ফাঁসি হোক সুশান্তর।
সুত্র: Hindustantimes বাংলা


