কলকাতা

কোলকাতার রাজপথ হয়ে উঠল করোনা সচেতনতার প্রচারের ‘পথ

কোলকাতার রাজপথ হয়ে উঠল করোনা সচেতনতার প্রচারের ‘পথ - West Bengal News 24

আলিপুরদুয়ার: দেশ জুড়ে চলছে লকডাউন। এই করোনা ভাইরাস মোকাবিলায় চলছে সরকারি স্তরে সচেতনতার প্রচার। কিন্তু অনেকেরই তা মানার নাম নেই। তারা রাস্তায় বেরিয়ে লকডাউন ভঙ্গ করছে। এই সব অবুঝ মানুষকে বোঝাতে এবং নাগরিকদের সচেতন করতে ভিন্ন পথ নিল আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা।

শুক্রবার রাতে আলিপুরদুয়ার শহরের গুরুত্বপূর্ণ রাস্তা (১১ হাত কালি বাড়ি) এলাকায় শিল্পীদের দিয়ে ছবি অঙ্কন করা হয়েছে । রাস্তা জুড়ে ছবি আঁকছেন শিল্পীরা, লেখা হচ্ছে সতর্কতার নানা বার্তাও। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সম্পাদক কৌশিক দে জানান, “মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে অঙ্কন করা হচ্ছে। শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের সচেতনতা মূলক বার্তা দিচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে।

লকডাউন চলাকালীন আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে সামাজিক দুরত্ব অনেক মানুষ পালন করছেন না। তাই তাদেরকে আরও সজাগ করে তুলতে এই অভিনব উদ্যোগ। তিনি আরও বলেন শহরে আরো অনেক যায়গায় অঙ্কন করা হবে।

যাতে এই বার্তার মাধ্যমে আগামী দিনে পৃথিবীকে করোনা মুক্ত করতে পারি।” এদিন অঙ্কন করে সন্দীপ লোহার, সহযোগিতা করেন সন্তু দে, নবনীতা ঘোষ, সোমা দে, নয়ন দেবনাথ, সম্পাদক কৌশিক দে প্রমুখ। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আলিপুরদুয়ারের মানুষ।

সুত্র: সংবাদ মাধ্যম

 

আরও পড়ুন ::

Back to top button