ঝাড়গ্রাম

করোনা ঠেকাতে পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট পরে চেম্বারে রোগী দেখছেন ঝাড়গ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা

করোনা ঠেকাতে পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট পরে চেম্বারে রোগী দেখছেন ঝাড়গ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনার ভয়ে থরহরিকম্প সকলেই। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও চক্ষুরোগ বিশেষজ্ঞ থেকে মেডিসিন বিশেষজ্ঞের মতো বেসরকারি চিকিৎসকেরা রোগীদের পরিষেবা দিয়ে চলেছেন। ঝাড়গ্রাম শহরের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. পার্থপ্রতিম ঘোষ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুদেষ্ণা ঘোষের মতো চিকিৎসকেরা উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে পিপিই কিট (পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট)পরে প্রতিদিন চেম্বারে রোগী দেখছেন।

করোনা ঠেকাতে মাস্ক বা হেড গার্ডের পাশাপাশি, বিশেষভাবে তৈরি শরীর ঢাকা পোষাক, চশমা, দস্তানা পরে রোগী দেখছেন চিকিৎসকেরা। চিকিৎসদের চেম্বারের কর্মী ও সহযোগীরাও পিপিই কিট পরছেন। চেম্বারে ঢোকার পরে রোগীদের হাত পরিষ্কার করানো হচ্ছে স্যানিটাইজার দিয়ে। একজন রোগীকে দেখার পরে রোগীর বসার জায়গা, চিকিৎসা সরঞ্জাম গুলিকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে তারপর অন্যই রোগীকে দেখা হচ্ছে।

ডা. পার্থপ্রতিম ঘোষ বলেন, ‘‘আপাতত করোনাকে সঙ্গী করেই আমাদের চলতে হবে। তবে সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে সতর্ক-সচেতন থাকেন, তাহলে এই ভাইরাসের কবল থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।’’ তবে কোনও রোগী মাস্ক পরে না এলে তাঁকে মাস্ক পরে আসতে বলা হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, করোনা নিয়ে অযথা ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনও কারণ নেই। উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চললে এই মারণ ভাইরাসকে ঠেকানো অসম্ভব কিছু নয়।

আরও পড়ুন ::

Back to top button