ঝাড়গ্রাম

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হল মানিকপাড়ার কৃষ্টি ব্যানার্জী অভিনীত মরাঠী ছবির

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হল মানিকপাড়ার কৃষ্টি ব্যানার্জী অভিনীত মরাঠী ছবির - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের মানিকপাড়ার কৃষ্টি ব্যানার্জী অভিনীত মরাঠী ছবি ‘দি ডিসাইপল’-এর প্রিমিয়ার হল গত ৪ সেপ্টেম্বরে ৭৭ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে। ২-১২ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবের চলছে।

করোনা আবহে এই প্রথম চলচ্চিত্র উৎসব হচ্ছে। ৪ সেপ্টেম্বর ছবিটির প্রিমিয়ার দেখানো হল সেখানে। উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ছবিটি। মীরা নায়ারের মনসুন ওয়েডিং-এর কুড়ি বছর পরে ভারতীয় ছবি স্থান পেল ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে।

১২৭ মিনিটের ‘দি ডিসাইপল’ ছবিটির পরিচালক চৈতন্য তামহানে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার বছর তেইশের কৃষ্টি। ছবিতে একটি গানের রিয়্যালিটি শোতে বাংলার এক প্রতিযোগীর ভূমিকায় অভিনয় করেছেন কৃষ্টি। ছবিতে কৃষ্টির বাবা নিশীথ ব্যানার্জীও কৃষ্টির বাবার ভূমিকায় অভিনয় করেছেন।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হল মানিকপাড়ার কৃষ্টি ব্যানার্জী অভিনীত মরাঠী ছবির - West Bengal News 24

সঙ্গীতের স্নাতক স্তরের ছাত্রী কৃষ্টি ২০১৩ সাল থেকে নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিচ্ছেন কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতগুরু শুভময় ভট্টাচার্যের কাছে। একেবারে কাকতালীয় ভাবে মরাঠী ছবিতে অভিনয়ের সুযোগ পান কৃষ্টি। সঙ্গীতগুরু শুভময়ের সূত্রেই চৈতন্যের ইউনিটের সঙ্গে পরিচয় হয় কৃষ্টির।

২০১৭ সালের কলকাতায় কৃষ্টির গানের অডিশন নেন প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ উস্তাদ আবদুল রশিদ খানের শিষ্যা নীহারিকা পোপলি। অডিশনে সলিল চৌধুরীর সুর করা লতা মঙ্গশকরের বিখ্যাত গান ‘না জিয়া লাগে না’ গানটি গাওয়ার সময়ে নার্ভাস হয়ে স্থায়ী ও অন্তরায় গোলমাল করে ফেলেছিলেন কৃষ্টি।

আরও পড়ুন : ভারতের সার্বভৌমত্বের দিকে যাদের নজর, রাফাল তাদের জন্য কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর

২০১৭-র শেষের দিকে ফাইনাল অডিশনের জন্য মুম্বাইয়ে ডাক পান। অডিশনে মেকআপ ছাড়া রিয়্যালিটি শোয়ের বিচারকের সঙ্গে প্রতিযোগীর কথোপকথনের দৃশ্যে অভিনয় করতে বলা হয়। অডিশন দিয়ে ফিরে আসেন মানিকপাড়ায়। ২০১৮-র গোড়ায় ফের মুম্বইয়ে যেতে হয় ‘লুক টেস্ট’-এর জন্য। ২০১৮-র অগস্টে ছবির প্রযোজক সংস্থার সঙ্গে চুক্তি হয় কৃষ্টির।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হল মানিকপাড়ার কৃষ্টি ব্যানার্জী অভিনীত মরাঠী ছবির - West Bengal News 24

তখন জানতে পারেন তাঁকে মরাঠী ছবির একটি চরিত্রে অভিনয় করতে হবে। এর পরে মুম্বইয়ের যশরাজ ফিল্মসের স্টুডিয়োতে তিনদিনের শ্যুটিং। ছবিতে কৃষ্টির চরিত্রটির নাম শাশ্বতী বসু। বাংলার এক প্রতিযোগী রিয়্যালিটি শোতে গিয়ে প্রথম হয়। এটাই তাঁর চরিত্র। ছবিতে নিজের কন্ঠে গানও গেয়েছেন কৃষ্টি।

পরে ২০১৯-র জানুয়ারিতে চৈতন্য ও তাঁর ইউনিটের লোকজন মানিকপাড়ায় কৃষ্টির বাড়িতে ও পাড়াতেও ছবির কিছু অংশের দৃশ্যগ্রহণ করেন। প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে মানিকপাড়ায় ড্রোন উড়িয়েও দৃশ্যগ্রহণ করা হয়।

আরও পড়ুন : সব অপেক্ষার অবসান,আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল রাফাল যুদ্ধবিমান

রিয়্যালিটি শোতে চ্যাম্পিয়ন হয়ে মানিকপাড়ায় বাড়িতে ফেরার পরের দৃশ্যে কৃষ্টির মা বর্ণালীদেবী, খুড়তুতো বোন অমৃতা ও সৃষ্টি এবং পাড়ার কয়েকজনকে ফ্রেমে রেখে দৃশ্যগ্রহণ করেছিলেন পরিচালক। ছবির মুখ্য অভিনেতারা হলেন আদিত্য মোদক, সুমিত্রা ভাবে, অরুণ দ্রাবিড়, কিরণ প্রমুখ।

এর আগে ২০১৪ সালে চৈতন্যের পরিচালনায় বহুভাষিক ছবি ‘কোর্ট’-এর প্রিমিয়ারও হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসবে। ছবিটি সেখানে পুরস্কৃত হয়েছিল। ওই ছবিটির জন্য পরে জাতীয় পুরস্কারও পান চৈতন্য। ২০১৯ সালের মার্চে বিয়ে করেছেন কৃষ্টি। তাঁর স্বামী হুগলির বাসিন্দা স্বরূপ মুখার্জী একজন নামি বাঁশীশিল্পী।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য