টলিউড

তবে কী এবার দলবদল করলেন দেব?

Dev : তবে কী এবার দলবদল করলেন দেব? - West Bengal News 24

ওপরের ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেব দলবদল করেছেন? সিপিএমে যোগ দিয়ে একেবারে পথে নেমে পড়েছেন? ভুল! ভুল! ভুল! এটা দেবের নতুন ছবি ‘কিশমিশ’-এর একটি দৃশ্যের অংশ, যা ছবির ট্রেলারে কয়েক সেকেন্ডের জন্য দেখানো হয়েছে। আসলে ছবিতে দেবকে চারটি লুকে দেখা যাবে। তার মধ্যে একটি লুক আটের দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। সেই সময় বাংলার রাজনৈতিক পরিস্থিতি বলতে বামফ্রন্টের বাড়বাড়ন্ত।

পরিচালক রাহুল মুখোপাধ্যায় এখনও গল্প নিয়ে কিছু মুখ খুলতে চাননি। তবে দৃশ্য দেখে বোঝা যাচ্ছে, দেব সিপিএম নেতার চরিত্রেই রয়েছেন। এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের মিম শুরু হয়েছে। নেটিজেনরা মশকরাও শুরু করেছেন। রাজনীতি বলতে এখানে কিছুই নেই। নিছকই ছবির স্বার্থে দেবের এমন বেশ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য