প্রযুক্তি

অধিকাংশ সম্পদ দান করবেন ধনকুবের বেজোস

অধিকাংশ সম্পদ দান করবেন ধনকুবের বেজোস - West Bengal News 24

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকা জেফ বেজোস তার সম্পত্তির অধিকাংশ জীবদ্দশাতেই দান করে দেবেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

কী পরিমাণ অর্থ তিনি দান করবেন এবং দান করা অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বেজোস। তবে তিনি বলেছেন, লরেন সানচেজ নামে তার একজন অংশীদার রয়েছেন, যিনি একসময় সাংবাদিক ছিলেন এবং বর্তমানে জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন।

জনহিতকর কাজে অর্থ ব্যয় অবশ্য জেফ বেজোসের বেলায় নতুন নয়। কয়েক বছর আগেই জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবিলায় ‘বেজোস আর্থ ফান্ড’নামে একটি তহবিল গঠন করেছিলেন তিনি। সেই তহবিলে অর্থের পরিমাণ ছিল ১ হাজার কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম ই-কমার্স ও সম্প্রচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ৭০০ কোটি ডলার।

২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পৃথিবীর শীর্ষ ধনী জেফ বেজোস বর্তমানে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button