ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলা পুলিশের মিশন সুস্বাস্থ্য শিবির, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেলেন ২৫৯ জ‌ন

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম জেলা পুলিশের মিশন সুস্বাস্থ্য শিবির, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেলেন ২৫৯ জ‌ন - West Bengal News 24

শনিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মিশন সুস্বাস্থ্যের অধীনে জামবনি থানার লালবাঁধ অঞ্চলের বারুণশোল কমিউনিটি হলে এক স্বাস্থ্যশিবির হল।

ওই শিবিরের সূচনা করেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। শিবিরের সহযোগিতায় ছিল কলকাতার চিকিৎসকদের সংগঠন ‘নেফ্রো ইমিউন ফোরাম’। জামবনি থানার আইসি অমিত অধিকারী জানান, শিবিরে লালবাঁধ, চিল্কিগড়, গিধনি ও পড়িহাটি অঞ্চলের ২৫৯ জন রোগীর চিকিৎসা করেন এসএসকেএম-এর দুই চিকিৎসক অতনু পাল ও সৌরভ বাগ।

পুলিশ সুপার জানান, চিকিৎসকদের সংস্থারটির তরফে মূলত, ডায়াবিটিস, আর্থারাইটিস, হাইপারটেনশনের মতো বিভিন্ন উপসর্গ সংক্রান্ত সচেতনতা ও চিকিৎসার জন্যই গত বছর জুলাই থেকে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এমন শিবির করা হচ্ছে। এটি ছিল নবম শিবির।

এ পর্যন্ত দেড় হাজার মানুষ শিবিরগুলি থেকে উপকৃত হয়েছেন।

এদিন উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, এসডিপিও (ঝাড়গ্রাম) অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা প্রমুখ।

আরও পড়ুন ::

Back to top button