বলিউড

ঐশ্বর্য ও আরাধ্যার দিকে ঘুরেও তাকালেন না অভিষেক, আনফলো করলেন অমিতাভ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ঐশ্বর্য ও আরাধ্যার দিকে ঘুরেও তাকালেন না অভিষেক, আনফলো করলেন অমিতাভ - West Bengal News 24

দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। এবার সামনে উঠে এল অন্যছবি। দেখা গেল অভিষেক বচ্চনের পাশে ঐশ্বর্য রাই বচ্চনকে। মেয়ের হা হাত চেপে ধরে তিনি। গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে শুভেচ্ছা জানাতে। মুক্তি পাচ্ছে দ্য আর্চিজ। সেখানেই রয়েছেন তিনি।

তবে সেখানকার ছবিটা কিন্তু মোটেও সুখকর নয়। কারণ পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বচ্চনকে যেন চিনতেই পারলেন না ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর হাত ধরে থাকা মেয়ে আরাধ্যার দিকেও ঘুরেও তাকালেন না অভিষেক। তাহলে কি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে ? স্বাভাবিকভাবেই উঠছে এই প্রশ্ন।

এক দিকে যেমন বচ্চন পরিবারের সম্পত্তি ভাগ হয়েছে , তেমনি ঐশ্বর্য রাই বচ্চনের হাতে আর দেখা যাচ্ছে না বিয়ের আংটি – গুঞ্জন উঠেছে এমনই। ঐশ্বর্য রাই বচ্চনকে আনফলো করেছেন স্বয়ং বিগ বি – কান পাতলে শোনা যাচ্ছে এমন গুঞ্জন।

আরও পড়ুন ::

Back to top button