প্রবল ঝড়-বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, দেওয়াল চাপা পড়ে কলেজ ছাত্রীরা মৃত্যু, জখম দাদা ও ঠাকুমা, অসুস্থ বাবা
স্বপ্নীল মজুমদার

শুক্রবার রাতের প্রবল বৃষ্টি ও ঝড়ে ঝাড়গ্রাম জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বোরো ধানের বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এই দুর্যোগের মধ্যেই বিনপুর থানার বেলপাহাড়ি ব্লকের শিলদা অঞ্চলের বড়শুকজোড়া গ্রামে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রীর। জখম হয়েছেন তাঁর দাদা ও বৃদ্ধা ঠাকুমা। আকস্মিক ধাক্কায় অসুস্থ হয়ে পড়েছেন তাঁর বাবা।
মৃতার নাম পিঙ্কি দাস (২১)। তিনি শিলদা চন্দ্রশেখর কলেজের ইতিহাস অনার্সের চতুর্থ সেমিস্টারের ছাত্রী ছিলেন। জখম হয়েছেন তাঁর দাদা সুজিত দাস ও ঠাকুমা শোভা দাস। ঘটনায় বাবা মৃণালকান্তি দাস অসুস্থ হয়ে পড়েন। মা মামনি দাস অক্ষত থাকলেও চিৎকার করে গ্রামবাসীদের খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জল জমে যায়। জল নিকাশির ব্যবস্থা না থাকায় দোতলা মাটির বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়ে। রাত প্রায় একটার সময় আচমকা দেওয়াল ভেঙে ভিতরের ঘরের উপর পড়ে। সেই ঘরেই ঘুমিয়ে ছিলেন পিঙ্কি, তাঁর দাদা ও ঠাকুমা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন তিনজনই।
আরও পড়ুন :: ঝাড়গ্রামে জমল মগজাস্ত্রের লড়াই, চতুর্থ বর্ষে দাবা প্রতিযোগিতা
গ্রামবাসীরা এবং বিনপুর থানার পুলিশ উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখমদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃণালকান্তি পেশায় টোটোচালক। ছেলে সুজিত পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন। সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরেছিলেন। এদিকে প্রবল ঝড় বৃষ্টিতে জেলা জুড়ে ক্ষয়ক্ষতির ছবিও উদ্বেগজনক। সরকারি সূত্রে দাবি, জেলায় দুটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বেসরকারি হিসেবে প্রায় কুড়িটি মাটির বাড়ি ভেঙে পড়ার কথা জানা গিয়েছে।
পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের বড় ক্ষতি হয়েছে। প্রায় আশি হেক্টর জমিতে জল জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার বিকেলেও ঝাড়গ্রাম জেলা শহর সহ পার্শ্ববর্তী এলাকায় তুমুল ঝড় বৃষ্টি হয়। তার ফলেও বোরো ধান জমিতে জল জমে যায়। কয়েক জায়গায় ঝড়ে গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছিল।
SEO কিওয়ার্ড (Keywords):
ঝাড়গ্রাম ঝড় বৃষ্টির খবর (Jhargram Storm News)
বিনপুর দেওয়াল চাপা পড়ে মৃত্যু (Binpur Wall Collapse Death)
শিলদা কলেজ ছাত্রীর মৃত্যু (Shilda College Student Death)
ঝাড়গ্রাম প্রাকৃতিক বিপর্যয় ২০২৬ (Jhargram Natural Disaster 2026)
বেলপাহাড়ি মাটির বাড়ি ক্ষয়ক্ষতি (Belpahari Mud House Damage)
বোরো ধানের ক্ষতি ঝাড়গ্রাম (Boro Paddy Crop Loss Jhargram)
মৃণালকান্তি দাস ঝাড়গ্রাম (Mrinal Kanti Das Jhargram)
পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট (West Bengal Weather Update)
শিলদা চন্দ্রশেখর কলেজ (Shilda Chandrasekhar College)
কালবৈশাখীর তাণ্ডব ঝাড়গ্রাম (Kalbaishakhi Storm Jhargram)



