শিক্ষা

নতুন নিয়ম: শিক্ষক-শিক্ষিকাদের জন্য শ্রেণিকক্ষে থাকবে না চেয়ার

নতুন নিয়ম: শিক্ষক-শিক্ষিকাদের জন্য শ্রেণিকক্ষে থাকবে না চেয়ার - West Bengal News 24

শিক্ষক ক্লাসে প্রবেশ করলে উঠে দাঁড়ায় শিক্ষার্থীরা। ক্লাসে সব ছাত্রছাত্রী বসে থাকলেও দাঁড়িয়ে থাকতে হবে গুরুজনদের। কারণ তাদের জন্য শ্রেণিকক্ষে থাকবে না কোনো চেয়ার।

পড়ানোর সময় পুরো সময়টা শুধু দাঁড়িয়ে আর হাঁটাচলা করেই কাটাতে হবে তাকে। ভারতে বেশ কিছু বেসরকারি স্কুলে এমনটাই নিয়ম ছিল। শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বসার চেয়ার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা স্কুলশিক্ষা দপ্তর। জেলায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে ছয় হাজার স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হতে চলেছে।

দক্ষিণ ২৪ পরগনার জেলা স্কুল পরিদর্শক (ডিআই) নজরুল হক সিপাই বলেন, একটি ক্লাসে পিছনের সারিতে যে শিক্ষার্থীরা বসে থাকে তাদের কাছে যেন শিক্ষক-শিক্ষিকারা যেতে পারেন, তাই চেয়ার রাখা হবে না। তবে টেবিল থাকবে। দ্রুত এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে। চেয়ার থাকলে বসার ইচ্ছা হতে পারে। কিন্তু টিচিং-লার্নিং পদ্ধতি ঠিক হতে গেলে সকল শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের পৌঁছতে হবে। তাই এই উদ্যোগ।

কলকাতার আইসিএসই বোর্ডের একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, কিছু স্কুলে এ পদ্ধতি চালু আছে। তবে আমি ব্যক্তিগতভাবে এ ব্যবস্থার সঙ্গে একেবারে একমত নই। শিক্ষকরা বসবেন না কি দাঁড়িয়ে পড়াবেন এটি তাদের নিজস্ব ব্যাপার তবে তা তাদের উপরে চাপিয়ে দেয়া যায় না।

সুত্র : closewe.com

আরও পড়ুন ::

Back to top button