ঝাড়গ্রাম

মানসিক ভারসাম্যহীনের ঝুলন্ত দেহ উদ্ধার

মানসিক ভারসাম্যহীনের ঝুলন্ত দেহ উদ্ধার - West Bengal News 24

বুধবার সকালে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল বেলপাহাড়ি থানার পুলিশ।

মৃতের নাম অনিল সর্দার (৪৮)। তার বাড়ি বেলপাহাড়ি থানার গিদিঘাটি গ্রামে।

অনিল মানসিক রোগে ভুগছিলেন। বাঁকুড়া জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

মঙ্গলবার রাত ১ টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের সদস্যরা বহু খুঁজেও অনিলের সন্ধান পাননি।

এরপর বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশেই একটি আম গাছে দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান।

এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন ::

Back to top button